শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খুলনাও বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী ফরিদপুর হয়ে ঢাকা

আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুলনাও বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী ফরিদপুর হয়ে ঢাকা
১১

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট এই মুহূর্তে পরিবর্তন করা হচ্ছে না। এই ট্রেন দুটি  খুলনা ও বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী, ফরিদপুর ভাঙ্গা স্টেশন হয়ে নিয়মিত ঢাকায় চলাচল করবে। মঙ্গলবার (৫ নভেম্বর) রুট পরিবর্তন না করার দাবিতে রাজবাড়ী ও ফরিদপুর রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক আবরাব নাদিম ইতু বলেন, বিগত সরকারের সময় এ রুটে ট্রেন চলাচল শুরু করার পর সেটি লাভজনক অবস্থায় যায়।

প্রতিদিন আপডাউন ট্রেনের সিট ফাঁকা থাকে না। তাহলে কেন এ রুটের ট্রেন পরিবর্তন করতে হবে। ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের কথা চিন্তা করে আমরা সরকারের কাছে দাবি জানাই কোনোভাবে এ রুটের ট্রেন দুটিকে বাতিল করা চলবে না। প্রয়োজনে অন্য রুটে নতুন ট্রেন সংযোজন সংযোজন করা হোক। ফরিদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার বলেন, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট এই মুহূর্তে পরিবর্তনের কোনো সিদ্ধান্তের নির্দেশনা আমাদের কাছে আসেনি।

রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখন পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তিনি আরও বলেন, আন অফিসিয়ালি আমরা জানতে পেরেছি এ রুটের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় রুটিন অনুযায়ী বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন দুটি চলাচল করবে। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজবাড়ী এক্সপ্রেস-১০৫ ট্রেন, রাজবাড়ী রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেন।

একই দাবিতে রোববার মধুমতী এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে এলাকাবাসী। এর আগে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ফরিদপুর-রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু হয়। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় ফরিদপুরসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com