শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
৫৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পূর্ব স্থানীয় পৌর শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পাটি জেলা নেতা মোস্তফা কামাল রন্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশ অধ্যক্ষ গোলাম আজম, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ তা হতে পারে না, বৈধ হলে দুটি ভোটই বৈধ হবে। তাই তারা জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com