শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

রুমন হোসেন জিলহজ্ব:   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনের সঞ্চালনায় ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রেজাউল করিম প্রমূখ।

এসময় ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তাদের গলা চেপে ধরা হয়েছিলো। আগামীতে বিএনপি সাংবাদিকদের লেখনি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com