শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণমাধ্যমে হামলা ভাঙ্চুরের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন:   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণমাধ্যমে হামলা ভাঙ্চুরের প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা,ভাঙ্চুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগষ্ট) সকাল ১১টায় গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি যায় যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলা প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সময় আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ।

বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বাক স্বাধীনতা এবং নিয়ন্ত্রনমুক্ত সাংবাদিকতায় নিবেদিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারে যুক্ত হয়েছেন। সেইসময় একটি দুষ্ট চক্র ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর ও কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন। এটি গণমাধ্যমের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, সমাবেশের সভাপতি কেএম রেজাউল হক মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার লাভের প্রত্যয় ঘোষণা করে উপস্থিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com