শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণহত্যাকারীদের বিচারের দাবিতে দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণহত্যাকারীদের বিচারের দাবিতে দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

আওয়ামীলীগের নৈরাজ্য ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি বর্ষণ কারী গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি ।

বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল , শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে রবিবার (২৭ অক্টোবর) বিকেলে দেওয়ানবাজারের খলিফা পট্টি এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে বালুয়ার দিঘির পাড় এলাকায় এসে শেষ হয় ।

দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ” গণহত্যার দায়ে অভিযুক্ত কুখ্যাত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে । আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা আমি জানিনা তবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আর কোন ঠাঁই হবে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে, কেউ অন্যায় ভাবে সাধারন মানুষের উপর জুলুম করলে সেটি বিএনপি বরদাস্ত করবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে” ।

সভাপতির বক্তব্য খন্দকার নুরুল ইসলাম বলেন, ” ১৬ বছর বিএনপি সহ সারা দেশের মানুষ অনেক জুলুম, নির্যাতন, ত্যাগ স্বীকার করেছে। ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করতে বিএনপি পরিবার বদ্ধপরিকর‌। আওয়ামী লীগের সাথে আঁতাত করে কোন চাঁদাবাজ যেন শহীদ জিয়ার দল বিএনপির বদনাম করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে “।

পরে ওয়ার্ড যুবদল নেতা এরশাদ আলীর পৃষ্ঠপোষকতায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিএনপি নেতৃবৃন্দ। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারূনুর রশিদ, মহানগর যুবদল নেতা আরশাদ মোমেন আশু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাসান আলি, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম,মোরশেদ আলী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আরশে আজিম আরিফ, বি ইউনিটের সভাপতি মাহমুদ আলি,সি ইউনিটের সাধারণ সম্পাদক নুরুল আজিম, এরশাদ আলি , মোঃ নাসির, মোঃ কাজল,আলমগীর মাস্টার, শ্রমিক দলের মহিউদ্দিন পাশা,মোঃ সালাউদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পারভেজ, মোঃ ইয়াসিন, মোঃ সুমন, আলাউদ্দিন, বিপ্লব,রহিম,জাকির প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com