শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গরু চুরির অভিযোগ, গণ পিটুনিতে তিন জনের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গরু চুরির অভিযোগ, গণ পিটুনিতে তিন জনের মৃত্যু
১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় গ্রামবাসী চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com