শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তাইম ইসলাম বাপ্পি

গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তাইম ইসলাম বাপ্পি
৮৩

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইম ইসলাম বাপ্পি। সম্প্রতি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

দলীয় নেতা কর্মীরা জানান , তাইম ইসলাম বাপ্পি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাইম ইসলাম বাপ্পি বলেন, আমি কলেজের ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করব এবং গণতান্ত্রিক আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা রাখব এবং আমার নেতা জনাব হাসান মামুন ভাইর নির্দেশনা অনুযায়ী কাজ করব ।

স্থানীয় নেতাকর্মী ও সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ শাখা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com