শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্দায় বৃষ্টিতেই ছাত্র-জনতার গণমিছিল

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্দায় বৃষ্টিতেই ছাত্র-জনতার গণমিছিল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত ও গ্রেফতারের প্রতিবাদে গাইবান্ধায় ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন পেশার মানুষ।

শুক্রবার (২ আগস্ট) বৃষ্টির মধ্যেই জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

জুম্মার নামাজের পরে শহরের পুরাতন জেলখানা এলাকার গোলচত্বরে সমবেত হয়ে সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে তারা কাচারী বাজার, পৌরপার্ক পার হয়ে ডিবি রোডে এক নম্বর ট্রাফিক মোড় এলাকায় আসে। এসময় শিক্ষক-অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন। শিক্ষার্থীদের মিছিলের সামনে ও পেছনে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।

ডিবি রোডে এক নম্বর ট্রাফিক মোড় এলাকায় সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করেন। এ সময় তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় গণগ্রেফতার কর্মসূচি চলছে। আমরা এর প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে আসছি। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, আমরা কর্মসূচি চালিয়ে যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com