শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জালাল গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জালাল গ্রেফতার
১১

গাইবান্ধায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জালাল গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, সম্প্রতি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তথ্য যাচাই করে এ অভিযান চালানো হয়।

জালাল আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন এবং ফজলুপুর ইউনিয়নে দু’বার ইউপি সদস্য ও একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার গ্রেফতারে এলাকাজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ফুলছড়ি উপজেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com