শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আগুনে পুড়লো ১০ ঘর, দগ্ধ ৭ গরুর মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আগুনে পুড়লো ১০ ঘর, দগ্ধ ৭ গরুর মৃত্যু
১১

গাইবান্ধায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মােটরসাইকেলসহ বিভিন্ন মালামাল। এ সময় দগ্ধ হয়ে ৭টি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই শাহ আলমের একটি ঘরে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় প্রতিবেশি শরিফুুল ইসলাম, শহিদ ইসলাম, শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম, ইমরান আলী, আব্দুর রশিদ ও আনারুল ইসলামের পরিবারের ১০টি ঘর। এ সময় ঘরে থাকা একটি মােটরসাইকেল, স্বর্ণালঙ্কার, বিভিন্ন আসবাবপত্র ও নগদ টাকাও পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা বলছেন, চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়নি। এ কারণে ঘরের কোনো মালামাল বের করা যায়নি। আগুনে দ্বগ্ধ হয়ে ৭টি গরু মারা গেছে। সবমিলিয়ে তাদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শালমারা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সঞ্জীব হােসেন পলাশ বলেন, দমকল বাহীনি আসার আগেই ১০টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামালা পুড় যায়। আগুনের সুত্রপাত্র কীভাবে ঘটেছে তা জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com