শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আদালত অঙ্গনের অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আদালত অঙ্গনের অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিতসহ আদালতে প্রাঙ্গণে অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২আগস্ট) বেলা ১১ টার দিকে আদালত প্রাঙ্গনে আইনজীবী, লক্লার্ক ও বিচারপ্রার্থী জনগনের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে আইনজীবী সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, আইনজীবী মো. আব্দুল হালিম প্রামাণিক, মো. রফিকুল ইসলাম সরকার বুলু, মো. শামিউল হক ছামি, মো. আইয়ুব আলী প্রধান, মো. আবুল কাশেম ইয়াসবীর, সাঈদ আল আসাদ, এহতেশামুল এমরান, মাহবুবুর রহমান মন্জু, রেজা মিয়া, মোস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, শাকিল, লক্লার্ক আব্দুল হাই, বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ।

এসময় বক্তারা, জুলাই হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পূনর্বাসনের আহবানসহ
কোর্ট প্রাঙ্গণে ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ করা এবং স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত ও বিচারপ্রার্থী জনগণকে হয়রানি বন্ধ, নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহবান জানান।

সমাবেশ পরিচালনা করেন আইনজীবী নিলুফার ইয়াসমিন শিল্পী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com