শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান রফিকুলের ‎বিচারের দাবিতে সাঁওতালদের সমাবেশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ‎   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান রফিকুলের ‎বিচারের দাবিতে সাঁওতালদের সমাবেশ
১৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাটে জুলিয়াস সরেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও তার মা ফিলুমিনা হাঁসদাকে মারপিট করায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‎ভুক্তভোগীর বাড়ির সামনে শুক্রবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান ও বরট্ট মৌজার সরকারি খাস পুকুর দুটি দখল মুক্ত করারও দাবি জানানো হয়।

‎আন্দ্রিয়াস মূর্মূর সঞ্চালনায় ও  বৃটিশ সরেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা মূ্র্মূ, আনিছুর রহমান ময়নুল, শ্যামবালা হেমরম, তারামনি সরেন, জুলিয়াস সরেন, মাখন মার্ডী, লিমা মুর্মু প্রমুখ।

‎বক্তারা বলেন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মেজবাউলসহ দুর্বৃত্তরা গত ৩ জানুয়ারি বাড়িতে অগ্নিসংযোগ ও ফিলুমিনা হাঁসদাকে মারপিটে গুরুতর আহত করে। এঘটনায়  পুলিশ রফিকুল চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ করে। পরে জামিনে বের হওয়ার পর থেকে সাঁওতালদের বিভিন্ন ধরনের হুমকিসহ গ্রাম ছাড়ার ভয় দেখিয়ে আসছেন। এছাড়াও শতবর্ষের সমাধিস্থান দখল করে শক্ত নেটের ঘেরাও দিয়ে সাঁওতালদের মৃত ব্যক্তিদের সমাধি দিতে বাধা প্রদান করছেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অবৈধভাবে দখলকৃত সাঁওতালদের জমি ফেরত, সমাধিস্থান ও  সরকারি খাস পুকুর দু টি দখল মুক্ত এবং চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com