শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
১৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার। শুক্রবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে মোনারুল ইসলাম মোনা (৩০), একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)।

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার ব্র্যাক মোড় এলাকায় অভিযান পরিচালনাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দু’জনকেই আটক করে। এরপর তল্লাশির একপর্যায়ে মোনারুল ইসলামের কোমরে গোজা পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ। এই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন TVS Apache RTR ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com