শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় একটি গাভীর ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় একটি গাভীর ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
১০

গাইবান্ধায় একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। এই আলৌকিক ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের বাড়িতে। স্থানীয়রা জানান, সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়।

এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে গরুর খামারের পাশে। গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, আমার গাভীটি  ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি।

এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটি সচরাচর ঘটে না। তবে ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির কোনো সমস্যা হবে না। এ বিষয়ে চিকিৎসাসেবা দিতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com