শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা জসিম

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা জসিম
৩৮

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেল গেটে আবারও গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী খান মো. সাঈদ হোসেন জসিমকে। আজ (সোমবার, ৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার গ্রেফতার দেখিয়ে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আগামী ১০ মে চেম্বার অব কমার্সের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা বা অভিযোগ নেই। এ সময় পুলিশের কাছে তাকে গ্রেফতারের কারণও জানতে চান তিনি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ জানান, জসিম গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে ৩ এপ্রিল রাতে পৌর শহরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়ি থেকে রঞ্জুসহ জসিমকে গ্রেফতার করা হয়। বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া দুই মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনার মামলার আসামি হিসেবে তিনটি মামলা থেকে সোমবার জামিনে মুক্ত হয়েছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com