শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা নলেয়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে এক মোটরসাইকেলে করে ৪ বন্ধু ঢোলভাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের পিছন থেকে চাঁপা দেয় । এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কৌশিক (১৭) ও শ্রাবন (১৮) নিহত হয়। আহত হয় অপর বন্ধু রিফাত (১৭) ও তৌহিদ (১৯) ।

তাদের সবার বাড়ি পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।

পলাশবাড়ি থানার অফিসার ইনর্চাজ মো: জুলফিকার আলী ভুট্টো জানান, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com