শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৩

গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত (৫০) এক ব্যক্তির খণ্ডিত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের চেহারা বিকৃত হওয়ায় পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com