শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করলো পুলিশ

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করলো পুলিশ
১৯

গাইবান্ধায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১অক্টোবর) সকালের দিকে জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর নামক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালের দিকে
তারা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বুড়ির ঘর নামক স্থানের একটি ধানক্ষেতে ওই অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যু রহস্য জানা যাবে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com