শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১১

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: নেশারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিন।

সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা, বিদেশগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। সেই সাথে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরাসহ সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়াকে আরও উন্নত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগ অভিবাসন-প্রত্যাশী জনগণের জন্য সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com