আনোয়ার হোসেন | শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে, শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দৈনিক স্বদেশ বিচিত্রার গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন এর আয়োজনে শহরের আল মদিনা মার্কেট (পৌর গোরস্থান সংলগ্ন) আনন্দ টিভি প্রতিনিধি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দৈনিক স্বদেশ বিচিত্রার গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন এর সভাপতিত্বে ও দৈনিক ভোরের সময় পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ খালেদ হোসেন। বক্তব্য রাখেন, আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকার, দৈনিক জনকণ্ঠ পত্রিকার গাইবান্ধার জেলা প্রতিনিধি মোঃ আবু কায়সার শিবলু , দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ রানা ইস্কান্দার রহমান, দৈনিক মুক্ত সকাল পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি অপু রোমিও, দৈনিক আজকের জনগণ পত্রিকার এডিটর কার্তিক চন্দ্র বর্মন, দৈনিক বাংলা সংবাদ ২৪ গাইবান্ধা জেলা প্রতিনিধি বাবুল রহমান রবিন, রেজাউল হক প্রমুখ। বক্তাগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশেসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com