আনোয়ার হোসেন: | শুক্রবার, ১২ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া এলাকা থেকে নিখোঁজের এক দিন পর রিপন চন্দ্র (৭) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
শিশু রিপন চন্দ্র উপজেলার রাঘবপুর গ্রামের দুলাল চন্দ্রের ছেলে মর্মে জানা গেছে।
স্বজনীয়রা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার পর হঠাৎ করে পরিবারের লোকজন রিপনকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বাড়ির পাশের পুকুরের পানিতে রিপনের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। এ খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, রিপন চন্দ্র নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com