শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুড়িয়ে হত্যার চেষ্টায় বাড়িতে আগুন ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুড়িয়ে হত্যার চেষ্টায় বাড়িতে আগুন ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি-জমা বিরোধের জের ধরে পুড়িয়ে হত্যার চেষ্টা। অতঃপর বাড়িতে আগুন। প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি দাবী করে ভুক্তভোগী মকছুদূর রহমানের সংবাদ সম্মেলন। সোমবার (২৬ আগষ্ট) দুপুর পনে ১টায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন ভুক্তভোগী মকছুদুর রহমান।

মকছুদুর রহমান গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মৃতঃ ফইম উদ্দিনের পুত্র। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মকছুদুর রহমান দাবী করেন, একই গ্রামের প্রতিপক্ষ মৃত রহিম উদ্দিনের পুত্র আবু তাহের সরকার, আবু তাহের সরকারের পুত্র মাহফুজার রহমান মাসুম (গামা), মোস্তাফিজুর রহমান মাসুদ ও গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী গ্রামের মৃতঃ মোহাম্মদ আলীর পুত্র মাহবুর রহমান (লিচু)গং এর সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসে।

এর জের ধরে গত ১০-০২-২০২৪ইং তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টায় প্রতিপক্ষগণ দলবদ্ধ হয়ে হাতে লাঠি, ছোড়া, লোহার রড, হাসুয়া, বেকি, চাপাতি ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনায় গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি মামলা ( নং-জি.আর-১২৫/২৪) দায়ের করা হয়।

মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় ওই প্রতিপক্ষগণ ক্ষিপ্ততা ভাব পোষন করে বিভিন্ন দিন বিভিন্ন সময়ে বাড়ি-ঘর দখলসহ আমাকে এবং আমার পরিবারের লোকজনদের আগুনে পুড়িয়ে মারার হুমকী প্রদর্শন করে আসে। এর এক পর্যায়ে গত শনিবার (২৪ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় পরিবার পরিজন নিয়ে ঘরে ঘুমন্ত অবস্থায় সুযোগ বুঝে প্রতিপক্ষগণ ঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠলে তা টের পেয়ে ঘরের জানালা ভেঙ্গে বের হয়ে নিজেদের আত্ন রক্ষা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরসহ ঘরে রক্ষিত যাবতীয় মালা-মাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়।

ভুক্তভোগী মকছুদুর রহমান এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার তথা প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন। এ সময় মকছুদুর রহমানের স্ত্রী নিলুফা সুলতানা রেনু, শ্বাশুড়ি আমিনা বেগম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com