শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তি গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ পিকআপ এর ড্রাইভার মমিন মিয়া (২৯) ও হেলপার রাকিব ইসলাম (২০) নামের ২ ব্যক্তি গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ৩টায় পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর গাড়ি তল্লাশী অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মমিন মিয়া রংপুর এর কোতয়ালী থানা এলাকার নুরপুর গ্রামের হাসান মিয়ার পুত্র ও রাকিব ইসলাম একই গ্রামের রেজাউল করিমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনায় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পলাশবাড়ী পৌরসভার চৌরাস্তা মোড়ে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশী অভিযান পরিচালনাকালে রংপুর টু বগুড়াগামী একটি নীল রংয়ের টাটা পিকআপ (যার রেজি নং ঢাকা মেট্রো-ন-১৮-৫৫৯২) তল্লাশী করাকালে পিকআপটির ড্রাইভার মমিন মিয়া ও হেলপার রাকিব ইসলামকে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। এ সময় পিকআপ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার মামলা নং-১১/১৫৬, তারিখ-১২/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com