শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বাজার থেকে বাড়ি ফেরা হলো না ইউপি সদস্য মোস্তাক আলীর

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বাজার থেকে বাড়ি ফেরা হলো না ইউপি সদস্য মোস্তাক আলীর
২০

গাইবান্ধার সদর উপজেলায় সড়কের পাশের একটি খাদ থেকে মোস্তাক আলী নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের কইমারা ব্রিজের অদূরে একটি ইটভাটা সংলগ্ন সড়কের খাদের পানিতে মোটরসাইকেলসহ তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা এসে লাশ উদ্ধার করে।

মোস্তাক আলী (৪৮) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি উত্তর আনালের তাড়ি গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দাড়িয়াপুর বাজারে যান মোস্তাক আলী। এরপর গভীর রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে ভোররাতে পাকা সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকার খবর পান পরিবারের লোকজন। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানি জানান, মোস্তাক আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে জুয়েল মিয়া ও শাহাদত নামে দুইজন ছিলেন। তাদের মধ্যে আহত জুয়েলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মোস্তাক আলীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। কেউ বলছে এক্সিডেন্ট করে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছে শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করেছে।

সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com