আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে সালমান ফারসি নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানো বালতির পাশে খেলছিল সালমান। পরিবারের সদস্যরা অসাবধানতাবশত কিছু সময়ের জন্য তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলে হঠাৎ করেই সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com