শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বালু মহাল ঘোষনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বালু মহাল ঘোষনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
১১

গাইবান্ধার কামারজানি বন্দর, বসতভিটা, ফসলি জমি রক্ষায় বালু মহাল ঘোষণার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কামারজানি বন্দর, বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালু মহাল প্রতিরোধ কমিটির আয়োজনে সদর উপজেলার কামারজানি বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজু, সংগঠনের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মো. আফছার আলী, মো. জহুরুল হক, মো. এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি মো. মাজু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাদেক লেবু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী জেলা নেত্রী অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দর বসতভিটা ও ফসলি জমি ধ্বংস করে বালু মহাল বন্ধ, ফসলি জমিকে বালু মহাল ঘোষণা করার প্রজ্ঞাপন জারি অবিলম্বে বাতিল ও নদী ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com