আনোয়ার হোসেন | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা বেগম পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুলফিকার আলী বণিক বার্তাকে বলেন, রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস চাপায় ওই নারীর মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com