শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক গৃহবধূর

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক গৃহবধূর
১০

গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে কাকলি নামে অপর এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।নিহত জান্নাতি বেগম মধ্যেপাড়া গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী।স্বজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হন জান্নাতি বেগম। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি নিশ্চিত করে বল্লমঝাড় ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, গাইবান্ধা সদর উপজেলায় এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক। আমরা সকলেই মর্মাহত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com