শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মাদকমুক্ত ঘোষণা করা হলো বিরিঞ্চি গ্রাম

আনোয়ার হোসেন   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মাদকমুক্ত ঘোষণা করা হলো বিরিঞ্চি গ্রাম
১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করে ‘স্মার্ট গ্রাম’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সব শ্রেণি পেশার মানুষদের পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষায় সামাজিক সচেতনতা থেকে উদ্বুদ্ধ গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট গ্রামের যাত্রা শুরু হলো এ বিরিঞ্চি গ্রাম। শুক্রবার (১৬ মে) বিকাল ৪টায় বিরিঞ্চি জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামটিকে মাদকমুক্ত ‘স্মার্ট গ্রাম’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম।

তিনি বিরিঞ্চি গ্রামবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ- গ্রাম-দেশ গড়তে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। গ্রামটির পাশাপাশি উপজেলাকে মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন কাজ করবে ইনশাআল্লা। বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি মো. সাব্বির আহম্মেদের সভাপতিত্বে এবং খতিব মাও. মো. মাহমুদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলম সরকার, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মো. ইমরান চৌধুরী, কামদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী। বক্তারা বলেন, মাদক ক্ষতিকর; যা আমাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শুধু ব্যক্তিকে নয়, তার পরিবার, সমাজ ও জাতিকে আক্রান্ত করে। গ্রামটিকে মাদকমুক্ত রাখতে তারা সকলের সজাগ দৃষ্টি কামনা করেন। যারা এর সাথে সম্পৃক্ত তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সকলে সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com