শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করে। আটককৃতরা হলেন, হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল (৪০)।

এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা, মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ৫০ টাকা জরিমানা, নুহু মিয়াকে ৩ মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com