শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে আটক শামীম, উদ্ধার মাদকসহ দেশীয় অস্ত্র

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৫১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে আটক শামীম, উদ্ধার মাদকসহ দেশীয় অস্ত্র
১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেইসাথে ঘটনার সাথে জড়িত একজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত শামীম শেখ (৩২) ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।

এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com