শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চালসহ শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী পরিবার কল্যাণ সংঘ। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো এবারেও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সেনাবাহিনীর লেফলেন্ট কর্নেল মোশারফ হোসেন, র‌্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ। উল্লেখ্য, তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com