শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৪

“জুলাই অভ্যুত্থানের চেতনায় কাজ করুন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ জুলাই ২০২৫, সংগঠনের গাইবান্ধা জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫৫ বছরে দেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা—এই মৌলিক দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। অথচ স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলনে শ্রমিকরা সামনে থেকে লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন; কিন্তু কোনো সরকারই তাঁদের আত্মত্যাগের মূল্য দেয়নি। জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিপীড়ন, বেতন বকেয়া, বিনা নোটিশে ছাঁটাই এমনকি হত্যার ঘটনাও ঘটছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ গড়ার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সভা শেষে সংগঠনের সদস্যরা শ্রমিক অধিকার আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com