শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত
১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্বশুর-জামাই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়ক অংশের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর পুত্র জাহিদুল ইসলাম (৪০) এবং তার জামাই কোমরপুর গ্রামের শামীম মণ্ডল (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত ব্যক্তিরা রাতে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কর লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা স্থানে স্লিপ করে মোটরসাইকেলসহ দু’জনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com