শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সশস্ত্র বাহিনী দিবস পালন

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সশস্ত্র বাহিনী দিবস পালন

গাইবান্ধার সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়

সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, ক্রিড়া অনুষ্ঠান, প্রীতি ভোজ ও আলোচনা সভা।২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারকোনা বাজারে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি পালনে এ দিন সকাল ৯ টায় জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনী পতাকা উত্তোলন। এরপর বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত, ক্রিড়া অনুষ্ঠান, আলোচনা সভা এবং দুপুর ২ টায় প্রীতিভোজ সহ অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান, শীতবস্তু বিতরণ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানসহ সরকার ও জনগণের সহায়তায় পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ উপলক্ষে, এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণমূলক সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাবীব সুজা, সিনিয়র সহ—সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ—ও বিমান বাহিনীর সহযোগিতায় সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com