শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
১৬

গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতাররা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ি এলাকার মৃত নজির হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৪৫) ও লালমনিরহাট সদর উপজেলার আইর খামার এলাকার মৃত অসি মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪৪)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দুইজন মাদক কারবারী উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর এলাকায় একটি সিএনজিতে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪৩ কেজি শুকনো গাঁজাসহ তাদেরকে গ্রেফতার এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মাদক কারবারিরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com