শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

  |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন
২৪

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, তাঁর কর্মময় জীবনের চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, ড্যাবের জেলা সভাপতি ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, সাধারণ সম্পাদক অধ্যাপক রশিদুল হাসান বকুল, যুগ্ম সম্পাদক ডা. মো. রফিকুজ্জামান, ডা. মো. নাজমুল হুদা রনি প্রমুখ।

শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com