শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় সাব্বির হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় সাব্বির হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
১২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী শত শত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েন। বিক্ষোভকারীরা জানান, অপহরণের ৩ দিন পর সাব্বিরের মরদেহ পাওয়া যায়। সাব্বিরকে শুধু হত্যাই করেনি, তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার পরে তার হাত-পা ভেঙ্গে টয়লেটের কুপে ফেলে দিয়ে মাথায় পাথর চাপা দেওয়া হয়েছে।

এমন ঘটনা যেন আর কেউ ঘটানোর সাহস না করতে পারে, এ জন্য তাঁরা অপহরণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। উপজেলা প্রশাসন তাঁদের পাশে থাকার আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে যান। দুপুর একটার পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত শনিবার (১২ এপ্রিল) বিকালে সাব্বিরকে অপহরণ করা হলে রোববার (১৩ এপ্রিল) সকালে সাব্বিরের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এরপর গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় টয়লেটের পরিত্যক্ত কুপ থেকে সাব্বিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com