শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারপিটের অভিযোগে স্বামী-স্ত্রী কারাগারে

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারপিটের অভিযোগে স্বামী-স্ত্রী কারাগারে

গাইবান্ধায় রেলওয়ে স্টেশন মাস্টার আবুল হোসেনকে মারপিটের অভিযোগে আনোয়ারুল হক (৩৫) ও মহিমা বেগম (৩০) নামের স্বামী-স্ত্রী কারাগারে। রোববার (১৫ জুন) সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত আনোয়ারুল হক কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।   বোনারপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ২ যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকেন আনোয়ারুল হক। একপর্যায়ে স্টেশন মাস্টারকে টেনে হেঁচড়ে মারপিট করেন তিনি। এসময় দৌঁড়ে এসে মারধরে অংশ নেয় আনোয়ারুলের স্ত্রী মহিমা বেগম। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরে অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। বোনারপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি বলেন, রোববার সকালে অভিযুক্তদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com