শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় হ্যাকারের বাড়ি থেকে হ্যাকিং সরঞ্জামাদী উদ্ধার

আনোয়ার হোসেন   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় হ্যাকারের বাড়ি থেকে হ্যাকিং সরঞ্জামাদী উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলা লিঙ্ক সিম এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। এসময় জুয়েল বাড়ী না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অপর দিকে, অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে কিছু সিম কার্ড, হার্ডডিক্স, পেন ড্রাইভ, পিসি,মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী খাতা উদ্ধার করা হয়। এসময় রনি বাড়ি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com