শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ১০২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ১০২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি চৌকস দল। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযান চালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রাম হতে ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের চৌকস দল আমদির পাড়া গ্রামের সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারের বাড়িতে অভিযান চালায়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে বসতঘরে রক্ষিত ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, মাদক কারবারি সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাঘাটা থানায় একটি জি আর মামলা (নং ১৪৭) রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com