| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | ৩৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় র্যাব- ১৩ এর অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল (৪৫) গ্রেফতার হয়েছে। ১৯ মে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃত সোহেল বদিরুজ্জামান এর ছেলে।লক্ষীপুর জেলা সদর থানায় দায়ের করা প্রতারনা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার আড়াই টার দিকে র্যাব- ১৩ গোপন সংবাদ ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমাজপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি সোহেলকে নিজ বাড়িতে আত্মগোপন থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com