শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ২ হ্যাকারকে ৬ মাসের কারাদণ্ড

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ২ হ্যাকারকে ৬ মাসের কারাদণ্ড
২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ্যাকার চক্রের মামুন মিয়া (৩৭) ও ওয়াহেদুল ইসলাম (৩৯) নামের দুই সদস্য আটক। সিম কার্ড, নগদ টাকাসহ বিভিন্ন সামুগ্রী উদ্ধার। আটককৃতদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যনাণ আদালত। বুধবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আটককৃত মামুন মিয়া উপজেলার উত্তর সিংহা গ্রামের রমজান আলির ছেলে ও ওয়াহেদুল ইসলাম একই গ্রামের মধু মিয়ার ছেলে। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু করে বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত ইসলাম।

এ সময় ২ হাজার ৩শ’ ৭৪টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, সিম পিন নম্বরসহ ৪টি রেজিস্টার খাতা, নগদ ৬ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা হ্যাকার চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ভাতাভোগীদের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতিমাসে লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন বলে জানায় পুলিশ। ওসি বুলবুল ইসলাম বলেন, “অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com