শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  |   শনিবার, ২৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৩১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
১৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩১ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব। এ সময় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার মধ্যরাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে – সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট গ্রামের ধলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৩), সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে হৃদয় মিয়া (২৫), এবং দৌলতপুর উপজেলা মহেশ্বর পাশা গ্রামের ইউনুস হোসেনের ছেলে সুমন হোসেন (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ব্র্যাক মোড় বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩১ কেজি শুকনো গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। একইসঙ্গে ওই তিন মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়।   এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com