শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৪৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৪৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার
১৫

গাইবান্ধায় ৪৩ কেজি গাজাসহ একটি সিএনজি আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় রেজাউল ইসলাম (৪৫) ও সাইদুল ইসলাম ইসলাম (৪৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পশ্চিম বালাতারি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও সাইদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার আইর খামার গ্রামের মৃত অছি মামুদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৩ এর একটি অভিধানিক টিম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সিএনজির ভিতরে থাকা ৪৩ কেজি গাজাসহ গাড়ীটি জব্দ করা হয় এবং সিএনজিতে থাকা ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com