শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৬ সাবেক এমপিসহ ৮৫ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৬ সাবেক এমপিসহ ৮৫ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধার জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬ সাবেক এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামি জীম জানিয়েছেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আসামিসহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের তাণ্ডপ চালিয়েছে। এ ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com