শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৮২ বোতল ফেন্সিডিলসহ ২ নারী কারবারি গ্রেফতার

আনোয়ার হোসেন   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৮২ বোতল ফেন্সিডিলসহ ২ নারী কারবারি গ্রেফতার
১২

গাইবান্ধায় ৮২ বোতল ফেন্সিডিলসহ রাজিয়া সুলতানা (৩০) ও রিক্তা আক্তার (৩০) নামে ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বালাসীঘাট রেলওয়ে পুলিশ।  এ বিষয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ নামক লোকাল ট্রেন গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটি তল্লাশি করা হয়।

এ সময় রাজিয়া সুলতানার কাছে থেকে ৪২ বোতল ও রিক্তা আক্তারের কাছে থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা অবধি গ্রেফতারকৃতদের পূর্ণ ঠিকানা জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com