শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি বাহাদুর গ্রেফতার

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি বাহাদুর গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍‍্যাব-১৩ এর অভিযানে ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ১টি মটরসাইকেল জব্দসহ বাহাদুর (৩৭) নামে ১ মাদক কারবারি গ্ৰেফতার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে র‍‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত বাহাদুর গোবিন্দগঞ্জ উপজেলার
মালঞ্চা গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে।বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাঠমোড় বাজারের মায়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে দিনাজপুর হাইওয়ে রোডগামী পাকা রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এ সময় ৯৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল জব্দসহ মাদক কারবারি বাহাদুরকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত বাহাদরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com