শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার কামারজানি ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের ৩ বছর পুর্তিতে সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার কামারজানি ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের ৩ বছর পুর্তিতে সভা অনুষ্ঠিত
১৪

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের ৩ বছর পুর্তি উপলক্ষে উন্নয়ন স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সভা “হ্যালো চেয়ারম্যান” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) কামারজানি ইউনিয়ন পরিষদের আয়োজনে গাইবান্ধা ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের সহযোগিতা ও বাস্তবায়নে কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকার ইনক্লুসিভ সিটিজেনশিপ, ফ্রেন্ডশিপ হেড অফিস এর উপপরিচালক আহমেদ তৌফিকুর রহমান, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com