আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এ.আর.এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে শনিবার (৩ জানুয়ারি) কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর এলাকায় একটি জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com